ঢাকাSunday , 8 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে প্রধান শিক্ষককে পিটিয়ে আহত, সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

rising sylhet
rising sylhet
November 8, 2026 2:57 pm
Link Copied!

ads

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ঢুকে এক প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় আহত প্রধান শিক্ষককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। অভিযুক্ত সহকারী শিক্ষককে ইতোমধ্যে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

গত বুধবার বিকেলে সদর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কাজী নাদিমুল হকের দাপ্তরিক কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষকের নাম মিঞা মোহাম্মদ শহীদুল রহমান। তিনি উপজেলার দামিয়া আধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। অভিযুক্ত জসিম উদ্দিন একই উপজেলার মিঠারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় প্রধান শিক্ষক শহীদুল রহমান দাপ্তরিক কাজে সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কক্ষে অবস্থান করছিলেন। এমন সময় সেখানে উপস্থিত হন সহকারী শিক্ষক জসিম উদ্দিন। একপর্যায়ে স্কুলে উপস্থিতি নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।

বাকবিতণ্ডার একপর্যায়ে জসিম উদ্দিন প্রধান শিক্ষককে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও লাথি মারেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হয়ে কক্ষের মেঝেতে পড়ে যান।

৭৭ জেলা এবং মহানগর শাখার আমিরের নাম ঘোষণা সিলেট হাবীবুর ও ফখরুল

ads

ঘটনার সময় কক্ষে উপস্থিত শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে হামলা থামানো সম্ভব হয়নি। পরে অভিযুক্ত শিক্ষক মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। আহত প্রধান শিক্ষককে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে হাসপাতালে আহত শিক্ষককে দেখতে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাজীব হাসান। তিনি ঘটনাটিকে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ও প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী বলে উল্লেখ করেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সিলেটে বিএনপির র‍্যালিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যোগদান

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাশিদা আক্তার এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, সরকারি অফিসের ভেতরে একজন প্রধান শিক্ষকের ওপর এমন হামলা শিক্ষকসমাজ ও প্রশাসনিক ব্যবস্থার জন্য অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার পর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিতভাবে জানানো হয়েছে।

পরবর্তী সময়ে ঘটনার গুরুত্ব বিবেচনায় অভিযুক্ত সহকারী শিক্ষক জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।