ঢাকাশুক্রবার , ২৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যাদুকাটা নদীতে ডুবে শ্রমিকের মৃ ত্যু

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৯, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ
Link Copied!

ads

শুক্রবার সকাল সাড়ে ৭টায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পানিতে ডুবে কাছম আলী (৬০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম গুচ্ছ গ্রামের বাসিন্দা।

জানা যায়, বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে প্রতিদিন যাওযার কারনে এর পূর্বে এমন অনেকে ঘটনা ঘটেছে। গত দু দিন পূর্বেও ১৬টি ষ্টিলবডি নৌকা আটক করেছে বিজিবি আর কয়েকটি ধরনে নিয়ে যায় ভারতীয় বিএসএফ।

স্থানীয় এলাকাবাসীর জানায়,প্রতিদিনের মত এলাকার শ্রমিকরা বারকী নৌকা নিয়ে বাংলাদেশ সীমান্ত পিলার অতিক্রম করে পাথর ও বালু উত্তোলন করতে জিরো পয়েন্ট(ভারতের দিকে)যার শত শত শ্রমিক। এসময় ভারতীয় বিএসএফ ধাওয়া করলে সবাই দ্রুত চলে আসতে চাইলে কাছম আলী (৬০) তার বারকী নৌকা থেকে পড়ে নিখোঁজ হয়। পরে অনেক খোঁজ খোঁজির পর বারেকটিলা-লাউড়েরগড় খেয়া পারাপারের এলাকা থেকে তার লাশ উদ্ধার করে স্বজনরা।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী নাজিম উদ্দীন জানান,এই বিষয়ে খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।