ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, বাতিল ৫০০ ফ্লাইট

rising sylhet
rising sylhet
September 28, 2026 1:01 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ঝড়ের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও উত্তাল সমুদ্রের প্রভাবে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও বন্যা দেখা দিয়েছে। ঝড়ের কারণে প্রায় ১ লাখ ৩০ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন। এ ঘটনায় অন্তত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউইয়র্ক, বোস্টন ও ফিলাডেলফিয়াসহ পূর্ব উপকূলের বিস্তীর্ণ অঞ্চলে ঝড়ের প্রভাব পড়ে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, কয়েক দিন সক্রিয় থাকার পর রোববার সন্ধ্যার দিকে ঝড়টি ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে।

ঝড়টির কেন্দ্র নিউ জার্সির উপকূলের কাছাকাছি থাকলেও এর প্রভাবে তৈরি হওয়া বৃষ্টি ও মেঘ নিউ ইংল্যান্ডের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়। একপর্যায়ে বাতাসের সর্বোচ্চ গতি ঘণ্টায় প্রায় ১৩০ কিলোমিটারে পৌঁছায়। পরে বাতাসের গতি কমে আসে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার নিউইয়র্কের একটি পার্কিং এলাকায় হাঁটার সময় গাছ পড়ে এক সরকারি আবাসন কর্তৃপক্ষের কর্মী নিহত হন।

ads

ঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকায় বড় ঢেউ ও বন্যা দেখা দিয়েছে। বিভিন্ন স্থান থেকে প্রকাশিত ভিডিওতে উপকূলের বাড়িঘরের দিকে প্রবল ঢেউ আছড়ে পড়তে দেখা যায়। কোথাও কোথাও রাস্তায় পানি জমে যাওয়ায় নৌকা ব্যবহার করে চলাচল করতে হয়েছে। সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী প্রবীর কুমারকে আইনি নোটিশ

ঝড়ের বড় প্রভাব পড়েছে বিমান চলাচলেও। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রজুড়ে ৫০০টির বেশি ফ্লাইট বাতিল এবং প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরেও বিপুলসংখ্যক ফ্লাইট বাতিল করা হয়।

এদিকে সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। উত্তর ক্যারোলিনার উপকূলীয় হাইওয়ে ১২-এর একটি অংশ প্রবল ঢেউ ও পানির স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের কয়েকটি স্থানে পিচ উঠে যাওয়ায় কিছু দ্বীপের বাসিন্দা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

সূত্র: আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।