ঢাকাMonday , 9 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাজনগরে ২৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা নারীকে আটক করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
January 9, 2023 5:53 pm
Link Copied!

ads

রাজনগরে ২৭০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা এক নারীকে আটক করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত দেড়টায় মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রাম থেকে তাকে আটক করা হয়েছে।

এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার এক সহযোগী পালিয়ে গেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা হয়েছে।

ads

আটক করা মাদক ব্যাবসায়ী ওই নারীর নাম কুলসুমা বেগম (৪০)। সে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের আছকন মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী পরিত্যাক্তা কুলসুমা বেগম বাবার বাড়িতে কয়েকবছর ধরে বসবাস করছেন। সেখানেই গড়ে তুলেছেন নিজের মাদক ব্যবসা। সন্ধ্যার পর থেকে মাদকসেবী ও খুচরা বিক্রেতারা ভিড় করে তার বাড়িতে। তাদের আনাগোনা চলে গভীর রাত পর্যন্ত। তার সহযোগী হিসেবে কাজ করছে উপজেলার সদর ইউনিয়নের তেলিজুরী গ্রামের মৃত আবরু মিয়ার ছেলে তঞ্জব আলী (৪৫)। কুলসুমা বেগমের বাড়িতে মাদক বেচাকেনা চলছে খবর পেয়ে রবিবার দিবাগত রাত (৯ জানুয়ারি) দেড়টার দিকে উপপরিদর্শক (এসআই) সুলেমান আহমদের নেতৃত্বে অভিযানে যায় রাজনগর থানার একদল পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তঞ্জব আলী পালিয়ে যায়। ঘটনাস্থলে কুলসুমা বেগমের দেহ তল্লাশি করলে তার কাছে ২৭০ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তাকে আটক করে থানায় নেয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজনগর থানায় মামলা হয়েছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় বলেন, আটককৃত কুলসুমা বেগমের কাছ থেকে ২৭০ পিস ইয়াবা পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। আসামীকে আদালতে পাঠানো হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।