ঢাকাMonday , 2 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে শিক্ষার মানোন্নয়ন ও পাসের হার বৃদ্ধির দাবিতে মা ন বব ন্ধ ন

rising sylhet
rising sylhet
November 2, 2026 5:31 pm
Link Copied!

ads

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর সাপাহারে শিক্ষার মানোন্নয়ন পরীক্ষায় পাসের হার বৃদ্ধি এবং সুষ্ঠু ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকাল ১০টায় সাপাহার ভিওইল কলেজের সামনে গ্রামবাসী’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রদর্শিত ব্যানারে ‘শিক্ষা হোক সবার অধিকার, পাসের হার কম থাকার আমাদের ভবিষ্যৎ অন্ধকার স্লোগান তুলে ধরা হয়। এ সময় শিক্ষার সার্বিক পরিবেশ ও পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

মানববন্ধন থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো পরীক্ষায় পাসের হার বৃদ্ধি, শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং পরীক্ষার সুষ্ঠু ও নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা।

ads

অংশগ্রহণকারীরা বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পাঠদানের পরিবেশ উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং ফলাফল খারাপ হওয়ার কারণ চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

মানববন্ধনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।