ঢাকাSunday , 5 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটসহ সারা দেশের বেসরকারি হাসপাতাল-ক্লিনিকে চিকিৎসক উপস্থিতি নিশ্চিতের নির্দেশ

rising sylhet
rising sylhet
July 5, 2026 2:35 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটসহ দেশের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের তদারকি আরও জোরদারের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা নির্দেশনা দেশের সব সিভিল সার্জনের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, প্রতিটি বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে শয্যা সংখ্যার অনুপাতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স ও পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত রাখতে হবে, যাতে রোগীরা মানসম্মত চিকিৎসাসেবা পান।

নির্দেশনা অনুযায়ী, ৫০ শয্যার একটি হাসপাতালে প্রতিটি শিফটে অন্তত পাঁচজন মেডিকেল অফিসার উপস্থিত থাকতে হবে। অর্থাৎ প্রতি ১০টি শয্যার জন্য ন্যূনতম একজন মেডিকেল অফিসারের উপস্থিতি নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বাস্তবায়ন করতে হবে।

কেন এখনো দায়িত্ব নিতে পারেননি সিলেটের নতুন ডিসি?

এ লক্ষ্য পূরণে সিভিল সার্জনদের প্রতি মাসে চিকিৎসকদের ডিউটি রোস্টার সংগ্রহ, আকস্মিক পরিদর্শন পরিচালনা এবং কোনো ধরনের অনিয়ম ধরা পড়লে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ads

এছাড়া জেলা পর্যায়ের তদারকি কার্যক্রমের সারসংক্ষেপ প্রতিবেদন প্রতি মাসের ১০ তারিখের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে। নির্দেশনায় স্বাস্থ্যসেবার মান বজায় রাখতে নিয়মিত নজরদারির ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে।

জুলাই জাতীয় সম্মেলন ২০২৬-এ সিলেট জেলা শাখার ৬৯ সদস্যের অংশগ্রহণ

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মতে, এ উদ্যোগ কার্যকরভাবে বাস্তবায়িত হলে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে নিবন্ধিত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত হবে, রোগীরা আরও নির্ভরযোগ্য চিকিৎসাসেবা পাবেন এবং কেবল কাগজে-কলমে চিকিৎসক দেখিয়ে প্রতিষ্ঠান পরিচালনার মতো অনিয়ম কমে আসবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।