ঢাকাTuesday , 24 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট মহাসড়কে ভারসাম্যহীন তরুণীর জন্ম নেওয়া নবজাতক সন্তান, ছোটমনি নিবাসে

rising sylhet
rising sylhet
January 24, 2023 8:08 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট মহাসড়কে ভারসাম্যহীন তরুণীর জন্ম নেওয়া নবজাতক সন্তান, ছোটমনি নিবাসে,গত রোববার বিকেলে মাধবপুর উপজেলার জগদীশপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাতপরিচয় এক তরুণীর প্রসববেদনা ওঠে। তখন আশপাশে অবস্থান করছিলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম সচিব জাকিয়া পারভীন, স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক বদিউজ্জামান, আসিফ ইকবালসহ কয়েকজন চিকিৎসক। তাঁরা সেখানে গিয়ে মহাসড়কে কাপড় টানিয়ে ওই তরুণীর ছেলেসন্তান প্রসব করান।

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে মানসিক ভারসাম্যহীন তরুণীর (২৫) জন্ম দেওয়া নবজাতকের ঠাঁই হলো সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ছোটমনি নিবাসে। আদালতের সিদ্ধান্তে গতকাল সোমবার দিবাগত রাত ১২টায় ওই নবজাতককে সিলেটে অবস্থিত ছোটমনি নিবাসে পাঠায় হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ।

ads

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক আল মামুন আজ মঙ্গলবার বলেন, মানসিক ভারসাম্যহীন ওই তরুণী ও নবজাতককে গতকাল হবিগঞ্জ জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলামের আদালতে হাজির করা হয়। আদালত শিশুটিকে ছোটমনি নিবাসে নেওয়ার আদেশ দেন। সেই অনুয়ায়ী রাত ১২টায় পুলিশের সহযোগিতায় একটি অ্যাম্বুলেন্সে করে শিশুটিকে সিলেটের বাগবাড়ি এলাকায় সরকারি ছোটমনি নিবাসে পাঠানো হয়। ওই তরুণী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শিশুটিও সুস্থ আছে।

মেয়েটির পরিচয় শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রাজ্জাক।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।