ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১৪নং ওয়ার্ডে মা দ ক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণ

rising sylhet
rising sylhet
October 6, 2026 7:03 pm
Link Copied!

ads

ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের উদীয়মান তরুণ সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এলাকার প্রতিটি সচেতন নাগরিক, অভিভাবক ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। এসব সামাজিক ব্যাধি শুধু একটি পরিবার নয়, পুরো সমাজের জন্যই ভয়াবহ হুমকি।

 

 

 

তাই এগুলো প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন নাগরিককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

 

 

 

তিনি বলেন, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের বিস্তার রোধে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের চলাফেরা, বন্ধুত্ব ও অনলাইন কর্মকাণ্ডের বিষয়ে অভিভাবকদের দায়িত্বশীল নজরদারি প্রয়োজন।

 

 

একই সঙ্গে তরুণ সমাজকে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে সম্পৃক্ত করতে হবে। সামাজিক ব্যাধিগুলো প্রতিরোধে শুধু আইন প্রয়োগ করে স্থায়ী সমাধান সম্ভব নয়; প্রয়োজন সামাজিক আন্দোলন ও সম্মিলিত প্রতিরোধ।

ads

 

 

 

তিনি আরও বলেন, আমাদের ছড়ারপাড় এলাকাকে অপরাধমুক্ত, নিরাপদ ও সুশৃঙ্খল হিসেবে গড়ে তুলতে পঞ্চায়েত কমিটি ও যুব সংগঠনের পক্ষ থেকে জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর ও নিরাপদ পরিবেশ উপহার দিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

 

সোমবার (০৬ অক্টোবর) রাতে নগরীর ১৪নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টে সাধারণ মানুষের মাঝে ছড়ারপাড় পঞ্চায়েত কমিটি ও ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর যৌথ উদ্যোগে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

 

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক এম এ মতিন, উপদেষ্টা মণ্ডলীর সদস্য আলী আশরাফ চৌধুরী খালেদ, সাইফুল আলম খান কয়েছ, হাজী আব্দুর রহমান, হাবিবুর রহমান মজলাই, হাজী আব্দুল্লাহ, এনাম আহমদ, সহ-সাধারণ সম্পাদক আবুল আহমদ, কালাম আহমদ, দিদারুল ইসলাম সুমন, সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ, কোষাধ্যক্ষ সবুর আহমদ জালাল, প্রচার সম্পাদক আব্দুল নূর, সিনিয়র সদস্য দিলীপ আহমদ, ফয়সাল আহমদ, কয়ছর আহমদ, আনোয়ার হোসেন লায়েক, মুরাদ আহমদ, কয়েছ আহমদ, ছড়ারপাড় যুব উন্নয়ন সংঘ ‘সুগন্ধা’-এর সহ-সভাপতি জুবেদ খান, সাধারণ সম্পাদক ইকবাল আহমদ মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল আরিফ, সাংগঠনিক সম্পাদক এম এ খালেদ ও শমসুর রহমান ফয়েজ, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান নাজির, সমাজসেবা সম্পাদক সুজন আহমদ, সিনিয়র সদস্য শহিদুর রহমান সনি, আনিসুর রহমান সাজু, আনিসুর রহমান রাজিব, রিপন আহমদ, রাহাত আহমদ, রিফাত আহমদ ও রেজোয়ান আহমদ রাহি সহ এলাকার বিভিন্ন স্তরের সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সমাজ থেকে মাদক, অনলাইন জুয়া এবং কিশোর গ্যাংয়ের মতো মারাত্মক অপরাধমূলক কার্যক্রম নির্মূল করার লক্ষ্যে ১৪নং ওয়ার্ডে সচেতনতামূলক গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।