ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯

rising sylhet
rising sylhet
October 6, 2026 7:15 pm
Link Copied!

ads

প্রথম ম্যাচে পাকিস্তানকে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের কাছে হেরে যায় তারা। তৃতীয় ম্যাচে স্বাগতিকদের আবারও হারিয়ে জয়ে ফিরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। সেই সঙ্গে ১৩ রানের এই হয়ে ফাইনালে এক পা দিয়ে রাখল বাংলাদেশ।মঙ্গলবার (৬ অক্টোবর) ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৯ রান করে বাংলাদেশ।

 

 

 

জবাবে ২০ ওভারে ৭ উইকেটে ১২৬ রানে থামে পাকিস্তান নারী অনূর্ধ্ব-১৯ দল।শুরুতে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ের মুখেই পড়েছিল বাংলাদেশ। মাত্র ৪ রানের মাথায় ২ উইকেট হারিয়েছিল টাইগ্রেসরা। তবে অচেনা ১৭, নিশি ২০, অধিনায়ক সাদিয়া ২৪, সাদিয়া আক্তার অপরাজিত ৩৩ ও ফারজানার অপরাজিত ২৮ রানে ১৩৯ রানের লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।পাকিস্তানের হয়ে রোজিনা ও মাহাম দুইটি এবং সাহার বানু একটি উইকেট শিকার করেন।

ads

 

 

 

 

রান তাড়া করতে নেমে শুরুটা অবশ্য ভালোই করেছিল পাকিস্তান। প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে ৫০ রান তুলে নেয় তারা।উদ্বোধনী জুটিও একসময় ম্যাচের নিয়ন্ত্রণ পাকিস্তানের দিকে নিয়ে যাচ্ছিল। রাভাইল ফারহান ২৯ বলে ৩২ এবং কোমল খান ২৯ বলে ৩৬ রান করেন।

 

 

 

 

তবে ৬৯ রানে প্রথম উইকেট হারানোর পর দ্রুতই ছন্দ হারায় পাকিস্তান। ৭০ ও ৭১ রানের মধ্যে আরও দুটি উইকেট পড়ে। মাঝের ওভারে নিয়মিত বিরতিতে উইকেট তুলে নিয়ে ম্যাচে ফিরে আসে বাংলাদেশ। বিপরীতে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১২৬ রানেই থেমে যায় পাকিস্তান।বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ফারজানা ইয়াসমিন। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি। নিশিতা আক্তার নিশি ২৮ রানে ২ উইকেট এবং তিথি দাস অপর্ণা ৮ রান দিয়ে একটি উইকেট নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।