ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মুরারিচাঁদ কবিতা পরিষদের নতুন কমিটি, নেতৃত্বে মিলাদ-সজিব

rising sylhet
rising sylhet
October 6, 2026 8:26 pm
Link Copied!

ads

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন মুরারিচাঁদ কবিতা পরিষদের (মুকপ) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

মো. মিলাদ আহমেদকে সভাপতি, মো. আব্দুল কাদের সজিবকে সাধারণ সম্পাদক এবং শাহনূর আলম মাহিরকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৬-২৭ মেয়াদের ১৪তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) বিকেলে এমসি কলেজ শহীদ মিনার প্রাঙ্গণে মুকপ আয়োজিত পঞ্চম ‘শরৎ কবিতা উৎসব-১৪৩৩’-এর সমাপনী পর্বে নতুন কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ১৩তম কমিটির সভাপতি মোহাম্মদ আলী জাবের তালুকদারের সমাপনী বক্তব্যের পর নতুন কমিটির অনুমোদনের বিষয়টি জানানো হয়।

দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক সুনীল ইন্দু অধিকারী এবং সহযোগী অধ্যাপক অঘ্রাতা সৌরভ ও সহযোগী অধ্যাপক মনিষা রাণী দাসের সুপারিশের ভিত্তিতে প্রস্তাবিত কমিটিতে অনুমোদন দেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ।

ads

এক বছর মেয়াদি নতুন কমিটিতে সহ-সভাপতি হয়েছেন চৌধুরী নাফিসা, সহ-সাধারণ সম্পাদক ইউসুফ আল আজাদ, সহসাংগঠনিক সম্পাদক শ্রতি ঘোষ, অর্থ সম্পাদক মার্জিয়া সুলতানা নাজিয়া এবং সহ-অর্থ সম্পাদক বিউটি আক্তার সোমা, প্রচার ও প্রকাশনা সম্পাদক পায়েল মিয়া, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক রেজওয়ান আহমেদ জয়, আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক রুপা আক্তার এবং সহ-আবৃত্তি ও কর্মশালা বিষয়ক সম্পাদক সাবিকুননাহার লুবনা। দপ্তর সম্পাদক হয়েছেন মাহবুবা জান্নাত তাহা এবং সহ-দপ্তর সম্পাদক লাইলা মোবারাকা মুসাম্মা।

সিনিয়র কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সিজান শেখ, আহমেদ হাসান মান্না, ওমা দেব ও স্বর্ণা দাস। কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন প্রাপ্তি রানী দাস, শাস্তা রাণী দাস, ইয়াসিন তানহা, তাহসিন ও রিয়াজুল হক।

উল্লেখ্য, ‘অখণ্ড পৃথিবী অসীম কবিতা’ স্লোগানকে ধারণ করে ২০১১ সালে মুরারিচাঁদ কবিতা পরিষদের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি প্রতিবছর ‘৫২ প্রশ্নে ২১’ পুরস্কার কুইজ প্রতিযোগিতা, মুরারিচাঁদ কলেজ বইমেলা, ‘শরৎ কবিতা উৎসব’ এবং ক্যাম্পাসের সাহিত্যপত্র ‘ত্রৈমাসিক জাগরণ’ প্রকাশসহ বিভিন্ন সাহিত্য ও সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এ ছাড়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন, সাহিত্যবিষয়ক কর্মশালা, কবিতা ও আবৃত্তি অনুষ্ঠানসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে এমসি কলেজ ক্যাম্পাসে সাহিত্য ও সংস্কৃতিচর্চায় ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।