ঢাকাFriday , 27 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

৮ কেজি গাঁজাসহ আটক ২

rising sylhet
rising sylhet
January 27, 2023 9:25 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ৮ কেজি গাঁজাসহ আটক ২,আজ শুক্রবার বগুড়ার শিবগঞ্জে চেকপোস্ট বসিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে তাদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের মুরাদপুর থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতাররা হলেন, লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার দক্ষিণ সিন্দুনা গ্রামের জাবেদ আলীর ছেলে ইউসুব আলী (৩৩) ও মৃত আব্দুল খালেকের ছেলে আবু কালাম (৩৫)।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ  আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিমলা জলঢাকা থেকে আসা ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালানো হয়। ওই বাসে থাকা পাশাপাশি সিটে বসা ইউসুব ও কামালের দুইটি সাদা ব্যাগে ৪ কেজি করে ৮ কেজি গাঁজা পাওয়া যায়। এসময় তাদের গ্রেফতার দেখানো হয়।

ads

তিনি আরও জানান, তাদের বিরুদ্ধে  প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার ইউসুব ও কামালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।