রোববার(১৫ অক্টোবর) আগরতলায় অনুপ্রবেশের অভিযোগে দুই বাংলাদেশি নাগরিক আটক হয়েছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন পূর্ব আগরতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রানা চ্যাটার্জি।পুলিশ তাদেরকে রাজধানীর চন্দ্রপুর এলাকা থেকে আটক করেছে বলে ।
ওসি আরো জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে তাদের বাড়ি নেত্রকোনা এলাকায়। নাম যথাক্রমে মিজানুর রহমান ও মোহাম্মদ হাসিফ। তাদের বিরুদ্ধে ভারতীয় পাসপোর্ট আইনে মামলা নিয়ে তদন্ত শুরু হয়েছে। তাদের সঙ্গে আর কেউ রয়েছে কি না, কী উদ্দেশ্য নিয়ে অনুপ্রবেশ করেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান ওসি।
তাদের কাছে ভারতীয় কিছু রুপি ও মোবাইল ফোন ছাড়া পাসপোর্ট বা কোন বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।