ঢাকাFriday , 9 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আগামী শনি ও রবিবার দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম

rising sylhet
rising sylhet
October 9, 2026 3:42 pm
Link Copied!

ads

আগামী শনি ও রবিবার দুই দিনব্যাপী ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজন করতে যাচ্ছেন বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ পিটার বাটলার।দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করাই এই উদ্যোগের লক্ষ্য।

 

 

 

বিশেষ করে অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় বাছাই করতে চান পিটার। অনূর্ধ্ব-১৭ পর্যায়ের মেয়েরা এই প্রোগ্রামে অংশ নিতে পারবে।

 

 

 

বাংলাদেশের নারী ফুটবলে অনেক দিন ধরেই এ ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম হচ্ছে না। বিশেষ করে ঢাকার বাইরে নিয়মিত প্রতিভা অন্বেষণের সুযোগও সীমিত।এর সঙ্গে নারী লিগ নিয়মিত না হওয়া এবং প্রতিযোগিতার মান নিয়েও রয়েছে প্রশ্ন। ফলে নতুন প্রতিভা খুঁজে বের করার সুযোগ কমে গেছে।

ads

 

 

 

সেই ঘাটতি পূরণেই পিটারের এই উদ্যোগ।আফ্রিকায় থাকার সময় এ ধরনের ট্যালেন্ট হান্ট প্রোগ্রাম আয়োজনের অভিজ্ঞতা রয়েছে পিটারের।সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশেও তৃণমূল থেকে প্রতিভাবান নারী ফুটবলার খুঁজে বের করতে চান তিনি।

 

 

 

সিলেটের প্রোগ্রামে স্থানীয় ও আশপাশের এলাকার প্রতিভাবান মেয়েরা নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগ পাবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য অঞ্চলও এ ধরনের ট্যালেন্ট হান্টের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।