আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর পোরশা উপজেলায় গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) ১০০তম শাখার উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলার শিশা বাজারে আনুষ্ঠানিক ভাবে শাখাটির উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) হেড অব মাইক্রোফাইন্যান্স মো: খাইরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: নূর ইসলাম ও সমাজসেবক মো: খাইরুল ইসলাম লিটন।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা, শিক্ষক, কৃষক, গৃহিণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শেষ পর্বে সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।