ঢাকাWednesday , 18 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গ্রামীণ ব্যাংকে আ গু ন দিয়েছে দুর্বৃত্তরা

rising sylhet
rising sylhet
November 18, 2026 4:53 pm
Link Copied!

ads

নবীগঞ্জ উপজেলায় রাতের আধারে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে উপজেলার ইমামবাড়ি শাখা গ্রামীণ ব্যাংকে এ ঘটনা ঘটে।

 

 

 

আগুনে ব্যাংকটির ডিজিটাল সাইনবোর্ড পুড়ে গেলেও ব্যাংকের ভেতরে অন্য কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।পুলিশ জানায়, রাতের আধারে হঠাৎ করে এক ব্যক্তি ব্যাংকের প্রাচীর ডিঙিয়ে ভেতরে প্রবেশ করেন। এরপর পেট্রল ঢেলে সামনের ডিজিটাল সাইনবোর্ডে আগুন ধরিয়ে দেন। প্রায় দেড় মিনিট পর আগুন নিভে যায়। পরে ওই ব্যক্তি আবার প্রাচীর ডিঙিয়ে পালিয়ে যান। তার সঙ্গে বাইরে আরও কেউ ছিলেন কি না, তা সিসিটিভি ক্যামেরার ফুটেজে স্পষ্ট হয়নি।

ads

 

 

 

 

এ বিষয়ে নবীগঞ্জ থানার ওসি আবুল হোসেন বলেন, দুর্বৃত্তদের দেয়া আগুনে ব্যাংকের ভেতরে কোনো ক্ষতি হয়নি। শুধু ডিজিটাল সাইনবোর্ডটি পুড়ে গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।