ঢাকাMonday , 16 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 16, 2026 4:40 pm
Link Copied!

ads

 মাধবপুরে প্রাইভেটকারে করে পাচারের সময় ৬০ কেজি গাঁজার একটি বড় চালান আটক করেছে পুলিশ।এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিলভার রঙের একটি প্রাইভেটকার জব্দ করা হয়।সোমবার (১৬ নভেম্বর) ভোররাতে উপজেলার তেলিয়াপাড়া নোয়াহাটি মোড়ে পুলিশের বিশেষ অভিযানে এসব মাদক উদ্ধার ও তাদের আটক করা হয়।

 

 

 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির একটি দল নোয়াহাটি মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা তিনজনকে আটক করে পুলিশ।আটক ব্যক্তিরা হলেন—মাধবপুর উপজেলার লোহাইদ গ্রামের কালা মিয়ার ছেলে মহিউদ্দিন (৩১), রিপন মিয়ার ছেলে আশিকুল ইসলাম আপন (২১) এবং জসিম মিয়ার ছেলে তামিম মিয়া (১৯)।হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সুখেন্দ্র সরকার জানান, সংঘবদ্ধ একটি মাদক চোরাকারবারি চক্র প্রাইভেটকারে করে মাদক পাচার করছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।

ads

 

 

 

 

এসআই জামাল মিয়া ও এএসআই নাজিম উদ্দিনসহ পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়। অভিযানে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়েছে।মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, এ ঘটনায় আটক তিনজনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের পর তাদের হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।