ঢাকাSaturday , 28 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির প্রস্তুতির সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
January 28, 2023 7:04 pm
Link Copied!

ads

মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানীর মৃত্যু বার্ষিকী লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) বিকাল ৪টায় জিন্দাবাজারস্থ ইদ্রিস মার্কেটের অস্থায়ী কার্যালয়ে বঙ্গবীর জেনারেল আতাউল গণি ওসমানী জন্ম ও মৃত্যু বার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির এই প্রস্তুতির সভার আয়োজন করা হয়।

 

বঙ্গবীর ওসমানী জন্ম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদ জাতীয় কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৭ই ফেব্রয়ারী বিকেল ৩টা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

ads

 

প্রতিযোগিতায় ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির ছাত্রছাত্রী অংশ করতে পারবে। চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে।
এ উপলক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা হলেন, আহবায়ক মীর্জা রেজওয়ান বেগ, যুগ্ম আহবায়ক সাংবাদিক এম এ মতিন, সদস্য সচিব টিপু চৌধুরী।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সাংবাদিক এম এ মতিন, মীর্জা রেজওয়ান বেগ, আলহাজ্ব তারা মিয়া তালুকদার, মানবাধিকার প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ইউসুফ (সেলু), সাংবাদিক সাবেক ভিপি খালেদ মিয়া, টিপু চৌধুরী, জাদু শিল্পী বেলাল উদ্দিন, অর্থ সম্পাদক এস এম বিল্লাহ, হোসেন আহমদ রাজন, সোহেল আহমদ প্রমুখ। প্রস্ততি সভায় যথাযোগ্য মর্জাদায় ওসমানী মৃত্যু বার্ষিকী পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।