ঢাকাSaturday , 13 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কাউকেই ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়নি-কাইয়ুম চৌধুরীর

rising sylhet
rising sylhet
June 13, 2026 4:30 pm
Link Copied!

ads

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত সভাপতির পদ নিয়ে বিভ্রান্তি শুরু হয়েছে ফেঞ্চুগঞ্জ উপজেলায় । এই উপজেলায় ২ জনকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রচার করা হচ্ছে, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

 

 

উপজেলা বিএনপির সভাপতি ওহিদুজ্জামান চৌধুরী সুফি বিদেশ পাড়ি দেওয়ার পর ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে প্রকাশ পায় সিনিয়র সহ সভাপতি মইন উদ্দিনের নাম। বৃহস্পতিবার থেকে এনায়েত হোসেন রুহেলকে ভারপ্রাপ্ত সভাপতি করা হয়েছে- এমন জোর প্রচারণাও চলছে। পোস্টে সয়লাব সামাজিক যোগাযোগ মাধ্যম।

 

 

এ ব্যাপারে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তছলিম আহমেদ নেহার বলেন, আমাদের সিলেট -৩ আসনের সাংসদ আব্দুল মালিক ফেঞ্চুগঞ্জ উপজেলার মাসিক সভায় মইন উদ্দিনকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করেন। গতকাল থেকে এনায়েত হোসেন রুহেল ভারপ্রাপ্ত সভাপতি শুনতে পাচ্ছি। আমি জেলা বা কেন্দ্র থেকে কোন চিঠি না পাওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে পারছি না।

ads

 

 

সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, কাউকেই ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়নি। সভাপতি অনুপস্থিত থাকলে সহ সভাপতি দায়িত্ব পালন করবেন- এটাই স্বাভাবিক।জেলা থেকে ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে কোন নাম ঘোষণা করা হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।