কানাইঘাটের ফৌজিয়া একসঙ্গে ৪ সন্তানের জন্ম দিলেন।
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন এক মা। বিষয়টি নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
হাসপাতাল থেকে জানানো হয়, বৃহস্পতিবার রাত ৯টা ৫১ মিনিটে প্রসূতি মা ফৌজিয়া বেগমকে প্রফেসর ডা. রাশিদা আকতারের তত্ত্বাবধানে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই অপারেশন করা হলে চারটি সন্তানের জন্ম হয়। পরে শিশু চারটিকে নবজাতক নিবিড় যত্ন ইউনিটে (এনআইসিইউ) রাখা হয়। বর্তমানে তারা আশংকামুক্ত।
শিশু চারটির বাবার নাম রুহুল আমিন ও মা ফৌজিয়া বেগম। তাদের বাড়ি কানাইঘাট উপজেলার রাজাগঞ্জে।
এছাড়া প্রসূতি মা ফৌজিয়া বেগমও সুস্থ আছেন বলে জানায় উইমেন্স হাসপাতাল কর্তৃপক্ষ।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।