ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে

rising sylhet
rising sylhet
November 11, 2026 7:00 pm
Link Copied!

ads

সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ১৭তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০২৬-এর সিলেট আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষাভবন সি-এর গণিত বিভাগে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

 

 

 

 

এতে শাবিপ্রবি ছাড়াও সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আরটিএম আল-কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি, মুরারিচাঁদ কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ১২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।প্রতিযোগিতায় স্নাতকে অধ্যয়নরত ২৩ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মধ্যে থেকে সেরা ১০ জনকে নির্বাচিত করা হয়।

 

 

 

 

 

এই মেধাতালিকার সেরা ১০ জন ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করবে বলে জানান সিলেট অঞ্চলের জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড-২০২৬ এর সদস্য সচিব অধ্যাপক মো. মতিয়ার রহমান।মেধাতালিকায় স্থান পাওয়া প্রথম ১০ শিক্ষার্থী হলেন- নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের নাইমুল ইসলাম মারুফ, শাবিপ্রবির এলা আক্তার, আফফুন জামান সাকিব, সামি সাদিক, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গোলাম মওলা তাইমুম, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের মো. মুজাহিদুর রহমান, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মো. সাঈদ আল মাহবুব, সুবিপ্রবির শাহ গাইরুল, শাবিপ্রবির শাহিন আলম ও এনাভা আহমেদ চৌধুরী।

ads

 

 

অলিম্পিয়াড শেষে সেরা প্রতিযোগীদের মাঝে ওইদিন বিকেলের দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে পুরস্কার বিতরণ করা হয়।এ অলিম্পিয়াডের আহ্বায়ক ছিলেন গণিত বিভাগের প্রধান অধ্যাপক ড. আশরাফ উদ্দিন এবং সদস্য সচিবের দায়িত্ব পালন করেন অধ্যাপক মো. মতিয়ার রহমান। বাংলাদেশ গণিত সমিতির সহযোগিতায় এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।