ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির একটি দলীয় কার্যালয়ে আ গু ন

rising sylhet
rising sylhet
November 11, 2026 7:09 pm
Link Copied!

ads

বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন ।চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির সংসদ সদস্য ড. মো. জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে বিএনপির একটি দলীয় কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন বিএনপির স্থানীয় নেতারা।

 

 

 

 

জানা যায়, কার্যালয়টি পাকা সড়কের পাশে হওয়ায় রাতের অন্ধকারে আগুন লাগার পর ওই পথ দিয়ে যাওয়া এক অটোরিকশাচালক আগুন দেখতে পান। পরে তিনি আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন স্থানীয় বিএনপি নেতারা।কার্যালয়টির তদারককারী ও ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন জানান, রাত আড়াইটার দিকে আমাদের দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়।

ads

 

 

 

 

 

সড়কের পাশে হওয়ায় একজন অটোরিকশাচালক বিষয়টি দেখতে পেয়ে আগুন নিভিয়ে ফেলেন। স্থানীয় আওয়ামী লীগের লোকজনই এ ঘটনা ঘটিয়েছে বলে আমরা নিশ্চিত।কাজী সাখাওয়াত আরও জানান, আওয়ামী লীগ সরকারের আমলেও ২০১৮ সালে তাদের এই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।এ বিষয়ে ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী জানান, আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি। এ ধরনের ঘটনায় আমরা উদ্বিগ্ন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।