ঢাকাSaturday , 21 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ছাতক সিমেন্টের ৪২ কিলোমিটার পাইপলাইন প্রকল্পে লিটন নন্দীর বিরুদ্ধে অনিয়মের অ ভি যো গ

rising sylhet
rising sylhet
November 21, 2026 7:49 pm
Link Copied!

ads

ছাতক সিমেন্ট কারখানায় গ্যাস সরবরাহের লক্ষ্যে সিলেটের কুচাই এলাকা থেকে কারখানা পর্যন্ত ১২ ইঞ্চি ব্যাসের প্রায় ৪২ কিলোমিটার পাইপলাইন স্থাপনের প্রকল্পে ঠিকাদার নিয়োগ নিয়ে নানা প্রশ্ন ও অনিয়মের অভিযোগ উঠেছে। প্রকল্পটি ছাতক সিমেন্ট কোম্পানির অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে বলে জানা গেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আতিকুর রহমান এবং পরিকল্পনা বিভাগের জেনারেল ম্যানেজার (জিএম) লিটন নন্দী।

 

 

 

 

 

অভিযোগকারীদের দাবি, সরকারি ক্রয়বিধি (PPR) অনুসরণ না করে এবং সংশ্লিষ্ট কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণের সুযোগ সীমিত রেখে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। অথচ এ ধরনের কারিগরি প্রকল্পে সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা, আর্থিক সক্ষমতা ও কারিগরি যোগ্যতা যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।আরও অভিযোগ রয়েছে, প্রচলিত টেন্ডার প্রক্রিয়ায় বহুল প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের নিয়ম থাকলেও এ প্রকল্পের দরপত্র আহ্বানের বিষয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে অনেক যোগ্য ঠিকাদারি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।

 

 

 

 

অভিযোগ অনুযায়ী, পাইপলাইন স্থাপনের মতো বিশেষায়িত কাজে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ নির্মাণ ও মেরামত কার্যক্রমে সম্পৃক্ত ‘ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড’ (ডিইডব্লিউ) নামের প্রতিষ্ঠানকে ঠিকাদার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটির এ ধরনের পাইপলাইন স্থাপনের পূর্ব অভিজ্ঞতা ছিল কি না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি কাজের দায়িত্ব পাওয়ার পর অন্য একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সাব-কন্ট্রাক্টে কাজ করানোর অভিযোগও সামনে এসেছে।অভিযোগকারীদের আরও দাবি, পরিকল্পনা বিভাগের জিএম লিটন নন্দী সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ে প্রভাব বিস্তার করে ঠিকাদার নিয়োগের পুরো প্রক্রিয়াটি নিজের নিয়ন্ত্রণে রেখেছিলেন। এ ক্ষেত্রে জালালাবাদ গ্যাসের পরিচালনা পর্ষদ ও পেট্রোবাংলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য ও প্রকল্পের নথিপত্র যাচাই করা প্রয়োজন।

 

 

 

 

এদিকে লিটন নন্দীর বিরুদ্ধে অতীতেও জালালাবাদ গ্যাসের বিভিন্ন প্রকল্পে প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ রয়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। বিশেষ করে সিলেট নগরীতে প্রি-পেইড গ্যাস মিটার স্থাপন প্রকল্পে চীনা প্রতিষ্ঠান HEXING-কে সম্পৃক্ত করা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। প্রতিষ্ঠানটির বাংলাদেশে কালো তালিকাভুক্ত থাকার অভিযোগও সামনে আনা হয়েছে। পাশাপাশি প্রকল্পটির কাজে বিশাল গ্যাস নামের একটি প্রতিষ্ঠানের সম্পৃক্ততা এবং সংশ্লিষ্টদের মধ্যে ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে।অভিযোগকারীদের দাবি, অতীত সরকারের সময় রাজনৈতিক পরিচয় ও সাংগঠনিক প্রভাব কাজে লাগিয়ে জালালাবাদ গ্যাসে প্রভাব বিস্তার করেছিলেন লিটন নন্দী। রাজনৈতিক পটপরিবর্তনের পরও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও প্রভাব খাটিয়ে প্রকল্পসংশ্লিষ্ট কার্যক্রমে সুবিধা নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

ads

 

 

 

 

এ ছাড়া একটি রাজনৈতিক সহিংসতামূলক আন্দোলনে অর্থায়নের অভিযোগও একটি সূত্রের বরাতে সামনে আনা হয়েছে।

 

৪২ কিলোমিটার দীর্ঘ গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইন প্রকল্পে ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে কী কী যোগ্যতা যাচাই করা হয়েছিল? দরপত্র আহ্বানের বিজ্ঞপ্তি কোথায় প্রকাশ করা হয়েছিল? সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো কেন অংশগ্রহণের সুযোগ পেল না? কাজ পাওয়া প্রতিষ্ঠানের কারিগরি সক্ষমতা ও পূর্ব অভিজ্ঞতা কীভাবে মূল্যায়ন করা হয়েছে? সাব-কন্ট্রাক্টে কাজ দেওয়ার ক্ষেত্রে বিধিমালা অনুসরণ করা হয়েছে কি না?জনস্বার্থসংশ্লিষ্ট এই প্রকল্পের স্বচ্ছতা নিশ্চিত করতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, পেট্রোবাংলা এবং সংশ্লিষ্ট দুর্নীতি দমন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।