ঢাকাSaturday , 21 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুঃস্বপ্ন ভুলে যান-শওকতুল

rising sylhet
rising sylhet
November 21, 2026 7:03 pm
Link Copied!

ads

ইতিহাস বলে, কোনোদিন পতিত স্বৈরাচার এ দেশে ফিরে আসবে না। যারা বলে ডিসেম্বরে আসবে, তারা সেই দুঃস্বপ্ন ভুলে যান। এমন দুঃস্বপ্ন কখনো বাংলার মাটিতে বাস্তব হবে না বলে বক্তব্য রেখেছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম।

 

 

 

 

তিনি বলেন, বিএনপি সরকার যতদিন ক্ষমতায় থাকবে, ততদিন স্বৈরাচারের প্রত্যাবর্তন এ দেশে হতে দেওয়া হবে না। যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাস এর বাস্তব সাক্ষী। ষড়যন্ত্রকারীদের কোনো চক্রান্তই সফল হবে না। এ ছাড়া পদধারী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণের সুযোগ পাবেন না বলে তিনি উল্লেখ করেন।শনিবার (২১ নভেম্বর) দুপুরে সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুলাউড়ায় আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

 

 

তিনি আরও বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে। তবে বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেয়নি। এ জন্য তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সহসভাপতি আজিজুর রহমান মনির ও আলমগীর হোসেন ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক বকুল, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বিএনপি নেতা সরোয়ার আলম বেলাল ও জহিরুল ইসলাম খান খসরু।

ads

 

 

 

উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, বিএনপি নেতা সুরমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভূঁইয়া খোকন, উপজেলা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্যসচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা ও ফারহান মুবিন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মৌসুম সরকার এবং সদস্যসচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।