বিয়ানীবাজারে গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে।শুক্রবার (১৭ জুলাই) রাতে দক্ষিণ বিয়ানীবাজার থেকে রেদওয়ান আহমদকে (৩২) গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এসব তথ্য নিশ্চিত করেন বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মাহফুজুল কবির। তিনি জানান, গ্রেফতারকৃত রেদওয়ানের বিরুদ্ধে ২টি মামলার পরোয়ানা ও ১টি মামলা রয়েছে। শনিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।