ঢাকাWednesday , 11 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জমি নিয়ে বিরোধে সাবেক নেতাকে কুপিয়ে হ ত্যা

rising sylhet
rising sylhet
November 11, 2026 4:39 pm
Link Copied!

ads

জমি নিয়ে বিরোধের জেরে শেখ আবু তালেব (৭০) নামে বিএনপির এক সাবেক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত শফিয়ার শেখ (৩৮) ঘটনার পর পালিয়ে গেছেন।বুধবার (১১ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার মুনসেফপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহত শেখ আবু তালেব মুনসেফপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর সদর উপজেলায় কচুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি। বর্তমানে তিনি ওই ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।স্থানীয় সূত্রে জানা গেছে, একই এলাকার মৃত আব্দুল আজিজ শেখের ছেলে শফিয়ার শেখের সঙ্গে জমিজমা নিয়ে আবু তালেবের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

এর জের ধরে বুধবার দুপুরে পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে শফিয়ার শেখ ধারালো হাঁসুয়া দিয়ে আবু তালেবকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান। পরে আহত আবু তালেবকে স্বজনরা উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরে তার মৃত্যু হয়।যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিচিত্র মল্লিক জানান, গুরুতর আহত অবস্থায় আবু তালেবকে হাসপাতালে আনা হয়েছিল। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ads

বর্তমানে তার মরদেহ মর্গে রয়েছে।স্থানীয় সূত্রে আরও জানা গেছে, প্রায় ১৫ বছর আগে আবু তালেবের পরিবার শফিয়ার শেখের জমির কাছাকাছি একটি জমি কেনে। শফিয়ার শেখও ওই জমি কেনার চেষ্টা করেছিলেন বলে জানা গেছে। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। তারা সম্পর্কে দূরসম্পর্কের মামাতো-ফুফাতো ভাই।অন্য একটি সূত্রের দাবি, শফিয়ার শেখ মাদকাসক্ত। তার মানসিক ভারসাম্যহীনতার কারণেও এ ঘটনা ঘটে থাকতে পারে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে স্থানীয়দের মধ্যে আশঙ্কা রয়েছে।হাসপাতালে কর্তব্যরত ডিউটি কর্মকর্তা সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম জানান, কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।