ঢাকাTuesday , 10 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৬ বোতল অকটেনসহ ছয়জনকে আ ট ক

rising sylhet
rising sylhet
November 10, 2026 5:30 pm
Link Copied!

ads

৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক।নরসিংদীর শিবপুরে একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাতের সহযোগিতায় ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

 

 

 

 

আটকদের মধ্যে শিবপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতা রয়েছে।সোমবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শিবপুর উপজেলার কুমরাদী এলাকায় চালকের বাড়ির সামনে রাখা একটি টাটা হাইয়েস মিনিবাসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে তারা পালিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনূর মিয়া জানান, দুর্বৃত্তরা গাড়িটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

 

 

 

 

এদিকে সোমবার রাত ২টা ৩৪ মিনিটের দিকে নরসিংদী শহরের খালপাড় এলাকা থেকে ৬ বোতল অকটেনসহ ছয়জনকে আটক করা হয়।গ্রেপ্তারকৃতরা হলেন- জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সিদ্দিক মুন্সি (৬২), শিবপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (৪৫) এবং স্থানীয় আওয়ামী লীগ নেতা আব্দুল বাতেন।

ads

 

 

 

 

শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনে অগ্নিসংযোগের উদ্দেশ্যে তারা অকটেন নিয়ে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।