ঢাকাThursday , 26 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দুর্নীতি -লুটপাট-দুঃশাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন: বাসদ

rising sylhet
rising sylhet
January 26, 2023 9:47 pm
Link Copied!

ads

আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশের সমাজতান্ত্রিক দল -বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার লক্ষ্যে অদ্য ২৬জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় কাজীটুলা এলাকায় গনসংযোগ করা হয়। গনসংযোগে নেতৃত্ব দেন বাসদ জেলা সমন্বয়ক আবু জাফর,বাসদ জেলা সদস্য প্রণব জ্যোতি পাল, শ্রমিক নেতা মনজুর আহমদ, জাবেদ আহমদ, শহিদ মিয়া,মামুন বেপারি, নজির আহমদ, মহসিন মিয়া,ছাত্র ফ্রন্ট এর বিশ্বজিৎ নন্দী, প্রমূখ।

গনসংযোগে কালে নেতৃবৃন্দ বলেন দুর্নীতি, লুটপাট, দুঃশাসন, সাম্প্রদায়িক সন্ত্রাস ও ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। নেতৃবৃন্দ বলেন দেশে আজ শ্রমিকদের ন্যায্য মজুরি নেই, বেকারদের কাজ নেই, কৃষক পাচ্ছে না ফসলের ন্যায্য দাম অথচ মাথাপিছু আয় বেড়ে যাওয়ার গল্প বলছে শাসকগোষ্ঠী।

ads

নেতৃবৃন্দ নগরীর যানজট -জলাবদ্ধতা-বিশুদ্ধ পানির সংকট ও মশা নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

নেতৃবৃন্দ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম তথা এ অঞ্চলের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম কে বেগবান করার লক্ষ্যে আগামী ১৮ জানুয়ারি বাসদ সিলেট জেলা শাখার ২য় সম্মেলন সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।