ঢাকাThursday , 27 July 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নেতাকর্মীকে আটক করা হয় অভিযোগ করেছে বিএনপি,ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশ

rising sylhet
rising sylhet
July 27, 2023 5:59 pm
Link Copied!

ads

নেতাকর্মীকে আটক করা হয় অভিযোগ করেছে বিএনপি,ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না পুলিশ ।

বুধবার (২৬ জুলাই) রাত থেকে রাজধানীজুড়ে তল্লাশি চালায় পুলিশ। রাতভর অভিযানে বিএনপির কয়েকশ নেতাকর্মীকে আটক করা হয় অভিযোগ করেছে বিএনপি। তবে পুলিশ বলছে, ওয়ারেন্ট ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলটিন পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, সমাবেশ সামনে রেখে রাজধানীর নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন জায়গায় তল্লাশি করা হচ্ছে। তবে ওয়ারেন্টভুক্ত আসামি ছাড়া কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না।

নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের কাছাকাছি মিডওয়ে হোটেল থেকেই দলটির ৫০ জনের বেশি নেতাকর্মীকে আটকের অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

ads

আটকরা আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ওই হোটেলে জড়ো হয়েছিলেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পুলিশ সূত্র জানায়, বুধবার (২৬ জুলাই) রাত ১০টার দিকে ডিএমপি ডিবি মতিঝিল বিভাগ নয়াপল্টনে হোটেল মিডওয়েতে অভিযান চালায়। এ সময় অর্ধ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়।

বিএনপি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের গ্রেপ্তারের জন্য হোটেল, মেস ও বাসাবাড়িতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ। প্রতিনিয়ত আমরা গ্রেপ্তারের খবর পাচ্ছি। এখন পর্যন্ত গ্রেপ্তারের প্রকৃত সংখ্যা বলা যাচ্ছে না। তবে হাজার ছাড়িয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (২৭ জুলাই) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমানসহ মহাসমাবেশে যোগ দিতে আসা হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।