ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পাখি তাড়াতে ছোড়া গু লি তে এক পরিচ্ছন্নতাকর্মী আ হ ত

rising sylhet
rising sylhet
September 26, 2026 4:20 pm
Link Copied!

ads

পাখি তাড়াতে ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত।সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এই দুর্ঘটনা ঘটে।আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ।

 

 

 

 

দুর্ঘটনার পর পরই তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়ি নিয়ে রানওয়েতে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে নিজের কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। তবে গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেলের কোমরে গিয়ে লাগে।

ads

 

 

 

 

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ জানান, বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন কিংবা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

আহত কর্মীর আঘাত তেমন গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান জানান, ঘটনাটির খবর পেয়েছি। বিষয়টি দুর্ঘটনাবশত ঘটেছে বলে জানতে পেরেছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।