ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পৃথক অ ভি যানে দুই ব্যক্তিকে আ ট ক

rising sylhet
rising sylhet
September 25, 2026 10:20 pm
Link Copied!

ads

 মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৩৩১ পিস ইয়াবা ও নগদ ২৬ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

 

 

 

পুলিশ সূত্র জানায়, ২৫ সেপ্টেম্বর রাত সোয়া ১২টার দিকে সিলেট নগরীর পূর্ব দরগাহ গেইট এলাকায় অভিযান চালায়। পরে ইছকন্দর আলী (৪৬) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২১ পিস ইয়াবা ও নগদ ২ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এবং একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়।

ads

 

 

 

 

আটক ইছকন্দর সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মারপসি গ্রামের কুতুব আলীর ছেলে। পরবর্তীতে আটক ইছকন্দর আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে ৪টায় জালালাবাদ থানার ইসলামগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় আব্দুল আউয়াল খান (৪১) নামের অপর এক ব্যক্তিকে আটক করা হয়।

 

 

 

তিনি কালারুকা গ্রামের মেম্বার খানের ছেলে।তার কাছ থেকে ৩১০ পিস ইয়াবা ও নগদ ২৪ হাজার ২০ টাকা জব্দ করা হয়। অভিযানকালে আটক দুই ব্যক্তির কাছ থেকে মোট ৩৩১ পিস ইয়াবা ও নগদ ২৬ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আটক দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।