ঢাকাThursday , 26 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রতিপক্ষের হামলায় নারী সহ ৩ জন আহত

rising sylhet
rising sylhet
January 26, 2023 6:59 pm
Link Copied!

ads

সিলেটে প্রতিপক্ষের হামলায় মুক্তিযোদ্ধা পরিবারের ৩ সদস্য গুরুতর আহত হয়েছেন। আহত এক দম্পতিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (২৫ জানুয়ারি) রাত ৯টায় নগরীর বনকলাপাড়া নুরানী ৮৪/১১ নং বাসায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে সিলেট এয়ারপোর্ট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে প্রকাশ, সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া ৮৪ গলিতে বীর মুক্তিযোদ্ধা মৃত তছির আহমদ এর একখন্ড ভুমি ও টিনসেট বাসা রয়েছে। এই বাসা ও ভুমি জবরদখলের লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী আশরাফ আলম খান ও তার সহযোগীরা একাধিকবার হামলা চালায়। গত ২৩ জানুয়ারি সোমবার রাতে হামলা চালালে এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের জের ধরে আশরাফ আলম খান ও তার সহযোগীরা বুধবার রাতে ঐ বাসা জবরদখলে গেলে পাশের বাসায় থাকা মুক্তিযোদ্ধা মৃত তছির আহমদ এর মেয়ে ও তার স্বামী এবং শশুর প্রতিবাদ জানান। এসময় আশরাফ আলম খান ও তার সহযোগীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সাজ্জ্বিত হয়ে তাদের উপর হামলা চালায়। হামলায় বীর মুক্তিযোদ্ধার মৃত তছির আহমদ এর মেয়ে সৈয়দা রোজিনা আক্তার জুয়েলী ও মুক্তিযোদ্ধার জামাতা পারভেজ ও তার পিতা রইছ আলী গুরুতর আহত হন। এসময় আশরাফ আলম ও তার সহযোগীরা রোজিনা আক্তার জুয়েলীকে টানা হেচড়া ও রক্তাক্ত জখম করে। তারা রোজিনার গলার স্বর্ণের হাঁর ছিনিয়ে নেয়। জরুরী জাতীয় সেবা ৯৯৯ এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় রইছ আলী বাদী হয়ে ৩ জনকে এজাহারভুক্ত করে অজ্ঞাত নামা সহ ১০ জনের বিরুদ্ধে এসএমপির এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

ads

এয়ারপোর্ট থানার ওসি মঈন উদ্দিন সিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাওয়া যায় নি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।