ঢাকাWednesday , 24 January 2024
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে

rising sylhet
rising sylhet
January 24, 2024 9:06 pm
Link Copied!

ads

প্রথমবারের মতো মদের দোকান চালু করতে যাচ্ছে সৌদি আরব। তবে এটি চালু করা হচ্ছে শুধু অমুসলিম কূনীতিকদের জন্য।

এটি শুধু অমুসলিমদের জন্য। আগামী সপ্তাহের মধ্যে দোকানটি খোলার আশা করা হচ্ছে।

বুধবার এ পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র এ তথ্য প্রকাশ করেছে।

ওই সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, দোকানটি রাজধানী রিয়াদের কূটনৈতিক কোয়ার্টারে খোলা হবে।

আরও জানায়, গ্রাহকদের একটি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড পেতে হবে এবং তাদের ক্রয়ের সঙ্গে মাসিক কোটা মেনে চলতে হবে।

ads

ইসলামে মদপান নিষিদ্ধ হওয়ার পরও পর্যটন ও ব্যবসার স্বার্থে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে এটি একটি মাইলফলক দৃষ্টান্ত।

এছাড়া এটি ক্রাউন প্রিন্সের ভিশন-২০৩০ এরও একটি অংশ বলে দাবি করা হচ্ছে।
সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে ১৯৫২ সালে মদপান কঠোরভাবে নিষিদ্ধ করা হয়।

যদিও দেশটিতে গোপনে মদপান সর্বদা বিদ্যমান ছিল। নতুন দোকানটি অ্যালকোহলযুক্ত পানীয়ের প্রথম আইনি বিক্রিকে স্বীকৃতি দিচ্ছে। ধারণা করা হচ্ছে এমন পদক্ষেপে দেশটির রক্ষণশীল মুসলমানকে ক্ষুব্ধ করবে।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।