ঢাকাSaturday , 6 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে দ্বন্দ্ব, সং ঘ র্ষে আহত ৩

rising sylhet
rising sylhet
June 6, 2026 3:53 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে দ্বন্দ্ব, সং ঘ র্ষে আহত ৩। পটুয়াখালীর বাউফল উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মুরগির রোস্ট নিয়ে কথাকাটাকাটির জেরে এই উত্তেজনা শুরু হয় বলে জানা গেছে। পরে পরিস্থিতি হাতাহাতি ও মারামারিতে রূপ নেয়, এতে অন্তত তিনজন আহত হন।

শুক্রবার দুপুরে উপজেলার দাশপাড়া ইউনিয়নের মোল্লা বাড়ির পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন পলাশ মোল্লা (২৯), জুলহাস মোল্লা (২৫) এবং রাসেল মোল্লা (২২)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

জানা যায়, বিয়ের অনুষ্ঠানে খাবার পরিবেশনের সময় বরপক্ষের এক অতিথি কনের পক্ষের এক কর্মীর কাছে অতিরিক্ত একটি মুরগির রোস্ট চান। কিন্তু তাকে অন্য ধরনের মাংস দেওয়া হলে বিষয়টি নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা বড় আকার ধারণ করে এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক জানান, রাসেল মোল্লার বাম চোখের পাশে আঘাত রয়েছে এবং তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।

ads

কনের মামা বাবলু আকন বলেন, রোস্ট চাওয়া নিয়ে শুরু হওয়া কথাকাটাকাটিই পরে উত্তেজনায় রূপ নেয় এবং বরপক্ষের এক ব্যক্তি হামলা চালালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ফেসবুকে ‘বিদ্রোহী’ পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানিয়েছেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত আছেন, তবে এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।