ঢাকাFriday , 18 August 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মাদ্রাসায় ৩ কোটি টাকার জমি দান করলেন প্রবাসী পিতা-পুত্র!

rising sylhet
rising sylhet
August 18, 2023 7:22 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- মাদ্রাসায় ৩ কোটি টাকার জমি দান করলেন প্রবাসী পিতা-পুত্র। সিলেটের বিশ্বনাথ উপজেলার সিংগেরকাছ আলীম মাদ্রাসায় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৯০শতক জমি দান করেছেন ভাটিপাড়ার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী বশির মিয়া ও তার ছেলে রুহেল ফখরুল আলম। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) সিংগেরকাছ বাজার সংলগ্ন (সিংগেরকাছ-টুকেরবাজার সড়কের পাশে) ওই ৯০ শতক জায়গা আনুষ্ঠানিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এসময় এলাকার বিশিষ্টজনসহ নামফলক উন্মোচন করে জমি চিহ্নত করে তা হস্তান্তর করেন প্রবাসীরা।

অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্য রাখেন বশির মিয়া। বক্তব্যে তিনি বলেন, ইসলামী শিক্ষাকে এগিয়ে নিতে দ্বিনী শিক্ষা প্রতিষ্ঠানের খেদমতে প্রবাসীসহ আমাদের সকল ধর্মমান মূসলমান ভাইবোনদের এগিয়ে আসতে হবে। আগামি দিনেও সিংগেরকাছের এই দ্বিনী শিক্ষা-প্রতিষ্ঠানের উন্নয়নে সহযোগীতা অব্যাহত রাখারও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

ads

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৌলতপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাফিজ আরব খান ও অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মাওলানা মাসুক আহমদ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।