রাইজিংসিলেট- সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে টানা চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এমন খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই তথ্য সঠিক নয় বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।

সিলেটে গ্যাস সরবরাহ নিয়ে নতুন তথ্য, চার দিন বন্ধের খবর গুজব
মঙ্গলবার (৩ নভেম্বর) সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, মহেশখালীর একটি এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলায় দেশে গ্যাস সরবরাহে সাময়িক প্রভাব পড়তে পারে। তবে এ কারণে সারাদেশে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ হয়ে যাবে না।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী চার দিন সেখান থেকে গ্যাস সরবরাহের কার্যক্রম বন্ধ থাকবে।
সিলেটসহ বিভিন্ন এলাকায় চার দিন গ্যাসের চাপ কম থাকতে পারে
এর ফলে দেশে দৈনিক গ্যাস সরবরাহ কমে প্রায় ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। বর্তমানে দৈনিক সরবরাহের পরিমাণ প্রায় ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট। অর্থাৎ, প্রতিদিন সরবরাহ প্রায় ৩২০ মিলিয়ন ঘনফুট কমতে পারে।
সরবরাহ কমে যাওয়ার কারণে কিছু এলাকায় গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে। তবে পুরো দেশে গ্যাস সরবরাহ বন্ধ রাখার কোনো তথ্য দেয়নি পেট্রোবাংলা।
সিলেটে স্থানীয় নির্বাচনে যোগ্যতা ও জনপ্রিয়তা দেখে প্রার্থী দেবে বিএনপি
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর খবরের বিষয়ে সতর্ক করেছে সংস্থাটি। জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এমন তথ্য যাচাই ছাড়া প্রচার না করার আহ্বানও জানানো হয়েছে।