ঢাকাSunday , 11 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মোটরসাইকেল দু র্ঘ ট না য় শাবিপ্রবি শিক্ষার্থীর মৃ ত্যু

rising sylhet
rising sylhet
October 11, 2026 2:03 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাদমান রহমান নামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের তপোবন আবাসিক এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদমানের গ্রামের বাড়ি রাজবাড়ীর মধ্য ভবানীপুর এলাকায়। পড়াশোনার সুবাদে তিনি বিশ্ববিদ্যালয়সংলগ্ন টিলারগাঁও এলাকার একটি মেসে থাকতেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর পর মোটরসাইকেল নিয়ে মদিনা মার্কেটের দিকে যাচ্ছিলেন সাদমান। পথে একটি গতিরোধকের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারালে সেটি সড়ক বিভাজকে আঘাত করে। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা সাদমানের সহপাঠী ও বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষার্থীদের খবর দেন। পরে তাঁরা ঘটনাস্থলে পৌঁছে তাঁকে প্রথমে বিশ্ববিদ্যালয়ের কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার পরিপ্রেক্ষিতে সেখান থেকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

সিলেটে শুরু হয়েছে পাঁচদিনব্যাপী ‘৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপ

ads

সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানার তদন্ত কর্মকর্তা মুজাহিদুল ইসলাম জানান, গতিরোধকের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং দুর্ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক তদন্তে ঘটনাটি সড়ক দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও জানান, নিহতের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমোদনক্রমে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়েরের প্রক্রিয়া নেওয়া হবে।

সিলেটে ফিজার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

এদিকে সাদমানের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেসুর রহমান। তিনি জানান, শিক্ষার্থীর আকস্মিক মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। তাঁর অভিভাবকদের বিষয়টি জানানো হয়েছে। প্রয়োজনীয় অনুমোদনের পর মরদেহ গ্রামের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী মরদেহবাহী গাড়ির সঙ্গে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।