রাইজিংসিলেট- সিলেটে হামের উপসর্গে ৫ দিনে তিন শিশুর মৃ ত্যু। সিলেটে গত কয়েকদিনে হামের উপসর্গ নিয়ে তিনজন শিশুর মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার ফেঞ্চুগঞ্জ উপজেলার ৭ মাস বয়সী এক শিশু সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক কার্যালয়ের শনিবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সালিশে সং ঘ র্ষ, ১ নি হ ত
এর আগে ৮ এপ্রিল রাতে এক শিশু এবং ৬ এপ্রিল দুই মাস বয়সী আরেক শিশু একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মৃত তিন শিশুই এক বছরের কম বয়সী।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের শরীরে ল্যাবে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৪১ জনের হাম ও রুবেলা শনাক্ত হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে ৭ জন (যার মধ্যে ২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৩ জন, সুনামগঞ্জে ১১ জন এবং সিলেট জেলায় ১০ জন রোগী রয়েছে।
সিলেট সফরের তারিখ পরিবর্তন করেছে সরকার
এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে বিভাগজুড়ে মোট ১০১ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন আছেন।