ঢাকাTuesday , 21 November 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট কোম্পানীগঞ্জে ট্রাক ভর্তি মদের চালান জব্দ

rising sylhet
rising sylhet
November 21, 2023 3:40 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে এক ট্রাক ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ির এএসআই কাঞ্চন চক্রবর্তী এ বড় মদের চালান আটক করেন। পরে কোম্পানীগঞ্জ থানার এসআই আসাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রাক ভর্তি মদের চালান থানায় নিয়ে আসেন। এই ট্রাক ভর্তি মদের চালানে ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ রয়েছে।

এএসআই কাঞ্চন চক্রবর্তী জানান, রাতে খবর পাই ভোলাগঞ্জ রোড দিয়ে কিছু দুষ্কৃতিকারী ভারতীয় মাদক নিয়ে যাবে। এমন সংবাদের ভিত্তিতে রাতভর টহল ও সোর্সের মাধ্যমে খবর নিতে থাকি। ভোর সাড়ে ৫ টায় মদ ভর্তি গাড়িটি রাস্তায় তাড়া করি। তখন ট্রাকটি ভোলাগঞ্জ উত্তর পাড়ার একটি পাথর ভাঙ্গার টমটম মেশিনের সাইডে রেখে ড্রাইভার সহ সবাই  পালিয়ে যায়। পরে উর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাই।

ads

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) হিল্লোল রায় ট্রাক ভর্তি মদ আটকের বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।