ঢাকাTuesday , 24 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সোনালী স্বপ্নের সেলাই মেশিন বিতরণ নারীদের স্বনির্ভর করে গড়ে তুলতে হবে

rising sylhet
rising sylhet
January 24, 2023 5:12 pm
Link Copied!

ads

স্বেচ্ছাসেবী সংগঠন সোনালী স্বপ্ন বাংলাদেশের উদ্যোগে সুবিধা বঞ্চিত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সংগঠনের জিন্দাবাজারস্থ কার্যালয়ে এই সেলাই মেশিন বিতরণ করা হয়।

ads

সোনালী স্বপ্ন বাংলাদেশের ভাইস চেয়ারম্যান আশরাফ গাজীর সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা সেলিম হোসেন। সভাপতির বক্তব্যে আশরাফ গাজী বলেন, সুবিধাবঞ্চিত মহিলাদের হাতে একটি সেলাই মেশিন তুলে দেয়া মানে একটি পরিবারকে আলোর পথ দেখানো। মহিলারা নিজেদের কর্মদক্ষতার মাধ্যমে আর্থিক দীনতা দূর করে পরিবারের সদস্যদের মুখে হাসি ফুটাতে ভূমিকা রাখতে পারেন। তিনি সোনালী স্বপ্ন বাংলাদেশের সেলাই মেশিন বিতরণ কর্মসূচী বাস্তবায়নে যুক্তরাজ্য প্রবাসীসহ বিক্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রবাসী ভাই বোনদের সহযোগিতার জন্য কৃতজ্ঞগতা জ্ঞাপন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি সেলিম হোসেন দুঃস্থ নারীদের স্বনির্ভর করে তুলতে সেলাই মেশিন প্রদানের ঘোষনা দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানবাধিকার সংগঠনের নেতা শেখ তোফায়েল আহমদ শেপুল, প্রবীণ ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন, মেরাজ হোসেন, শহিদুল হক, দিলাল আহমদ, সাকিরুল গৌছ, আম্বিয়া বেগম, বিলকিছ বেগম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।