ঢাকাMonday , 23 January 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু

rising sylhet
rising sylhet
January 23, 2023 2:12 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- স্কুল ছাত্রের রহস্যজনক মৃত্যু,সোমবার (২৩ জানুয়ারি) রাত ১ টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহটি লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী থেকে নাহিদ হোসেন আরমান নামে এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাহিদ সদর উপজেলার পশ্চিম মান্দারী গ্রামের বেল্লাল হোসেন শিপনের ছেলে ও মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিল।

ads

নিহতের বাবা জানায়, জমিসংক্রান্ত বিরোধের বিষয়ে রাতে স্থানীয় চেয়ারম্যানের কাছে বিচার চাইতে যাই। বাড়িতে এসে দেখি নাহিদের মরদেহ ঝুলে আছে। পরে পুলিশে খবর দেয়া হয়।

নিহতের পরিবারের অভিযোগ, এটি রহস্যজনক মৃত্যু। এটি স্বাভাবিক বা আত্মহত্যার মতো কোনো ঘটনা নয়। জমিসংক্রান্ত বিরোধের জের ধরে চাচা বাচ্চু মিয়া তাকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে। তদন্ত সাপেক্ষে এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি করেন নাহিদের পরিবার।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।