ঢাকাSaturday , 23 September 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে

rising sylhet
rising sylhet
September 23, 2023 5:18 pm
Link Copied!

ads

দেশের ১৮ জেলায় ৬০ কিলোমিটার বেগে বজ্রবৃষ্টিসহ ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া লঘুচাপ এবং মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করায় তিন দিন সারাদেশে কমবেশি বৃষ্টিপাত হবে বলে গত বুধবার জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। এরপর বৃহস্পতিবার সকাল থেকেই সিলেট বিভাগসহ অন্যান্য বিভাগে কমবেশি বৃষ্টি হয়।

ads

সিলেট, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাংগাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, সেপ্টেম্বর মাসের বাকি দিনগুলোতেও সারাদেশে কম-বেশি বৃষ্টি থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।