ঢাকাWednesday , 1 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাশিয়ার ক্রিমিয়ায় সামরিক বিমান বি ধ্ব স্ত, নিহত ২৯

rising sylhet
rising sylhet
April 1, 2026 1:50 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- রাশিয়ার ক্রিমিয়ায় সামরিক বিমান বি ধ্ব স্ত, নিহত ২৯। রাশিয়ার ক্রিমিয়া অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। বুধবার সকালে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে।

গত ৩২ ঘন্টায় সিলেটে ৬৯ জন অপ রা ধী কে গ্রে প্তা র

বার্তাসংস্থা তাস জানায়, কৃষ্ণ সাগরের কাছাকাছি ক্রিমিয়ার একটি পাহাড়ি এলাকায় বিমানটি ভেঙে পড়ে। এতে থাকা ছয়জন ক্রু সদস্য ও ২৩ জন যাত্রীর সবাই নিহত হন।

প্রজন্ম থেকে প্রজন্ম স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা নিয়ে আলোচনা ও গবেষণা করা উচিত-প্রধানমন্ত্রী
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মস্কো সময় ৩১ মার্চ রাত ৮টার দিকে Antonov An-26 মডেলের একটি সামরিক পরিবহন বিমান রাডার থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। এটি নির্ধারিত ফ্লাইটে ছিল এবং ক্রিমিয়ার আকাশসীমায় উড়ছিল।

ads

বিমানটিতে মোট কতজন আরোহী ছিলেন তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে এখন পর্যন্ত কোনো জীবিত থাকার খবর পাওয়া যায়নি।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরআইএ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই দুর্ঘটনাটি ঘটেছে।

উল্লেখ্য, এই মডেলের বিমান ১৯৬০-এর দশক থেকে ব্যবহৃত হয়ে আসছে এবং মূলত মালবাহী কাজে ব্যবহৃত হয়। অতীতে এ ধরনের বিমানের একাধিক দুর্ঘটনার নজির রয়েছে।

২০২২ সালে ইউক্রেনে একটি এএন-২৬ বিধ্বস্ত হয়ে একজন নিহত হন। এর আগে ২০২০ সালে একই মডেলের আরেকটি দুর্ঘটনায় ২৬ জন প্রাণ হারান, যদিও একজন যাত্রী বেঁচে যান।
এছাড়া দক্ষিণ সুদান ও আইভরি কোস্টেও একই ধরনের বিমানের দুর্ঘটনায় যথাক্রমে ৮ জন ও ১০ জন নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।