ঢাকাMonday , 25 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
May 25, 2026 7:10 pm
Link Copied!

ads

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা আজ ২৫ মে সোমবার ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে হয়।প্রেসক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো নুরুল ইসলামের পরিচালনায় সভায় কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।সভায় প্রেসক্লাবের আগামী দিনের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে বিস্তারিত আলোচনা করা হয়।

 

 

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাশেদুল হোসেন শোয়েব, সহ-সাধারণ সম্পাদক সুলতান সুমন, কোষাধ্যক্ষ জাবেদ এমরান, কার্যনির্বাহী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম মুসিক ও শরীফ আহমদ।সভায় সর্বসম্মতিক্রমে, আগামী ঈদুল আজহার পর জমকালো আয়োজনের মধ্য দিয়ে দক্ষিণ সুরমা প্রেসক্লাবের অভিষেক ও ‘ফ্যামিলি ডে’ উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। এ অনুষ্ঠান সুচারুরূপে সম্পন্ন করতে বিভিন্ন উপকমিটি গঠনের বিষয়েও প্রাথমিক আলোচনা হয়।

ads

 

 

এদিকে সভা থেকে ক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিপন আহমদের বোনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়।মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সভায় একটি শোক প্রস্তাব গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।