ঢাকাWednesday , 17 June 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শহীদ এটিএম তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা

rising sylhet
rising sylhet
June 17, 2026 5:40 pm
Link Copied!

ads

সিলেটে চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া সাংবাদিক এটিএম তুরাব স্মরণে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটি। এসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যকরি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

 

 

ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশকার ইবনে আমিন লস্কর রাব্বির পরিচালনায় সভায় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী ১ জুলাই থেকে মাসব্যাপী শোক পালন, দ্রুত বিচার বাস্তবায়নের লক্ষ্যে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন।

ads

 

 

 

নির্দিষ্ট সূচি অনুযায়ী ১১ জুলাই স্মারকলিপি প্রদান, ১৮ জুলাই শহীদ এটিএম তুরাব স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল, ১৯ জুলাই শহীদ তুরাবের কবর জিয়ারত এবং ২৫ জুলাই মানববন্ধন কর্মসূচি পালিত হবে।সভায় উপস্থিত ছিলেন- এসোসিয়েশনের সহ-সভাপতি শেখ আব্দুল মজিদ, সহ-সাধারণ সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কোষাধ্যক্ষ জাবেদ আহমেদ, ক্রীড়া সম্পাদক রেজা রুবেল, প্রকাশনা সম্পাদক আনোয়ার হোসেন এবং কার্যকরি কমিটির সদস্য আজমল আলী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।