ঢাকাThursday , 10 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে-হাইকোর্ট

rising sylhet
rising sylhet
September 10, 2026 8:34 pm
Link Copied!

ads

৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে ।অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছে হাইকোর্ট।

 

 

 

 

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেয়।গ্রামীণ কল্যাণের আইনজীবী খাজা তানভীর জানান, ‘এনবিআরের যে দাবিটি আমরা হাইকোর্ট বিভাগে চ্যালেঞ্জ করেছিলাম, আদালত আজ সেই রুল খারিজ করে দিয়েছেন। এর ফলে এনবিআরের দাবিটিই বহাল থাকল।

 

 

 

 

রায়ের বিরুদ্ধে আপিলের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাওয়ার চিন্তাভাবনা করছি। মক্কেলের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।কবে নাগাদ এই অর্থ পরিশোধ করতে হবে, তা পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে বলে জানান তিনি।এনবিআরের ওই কর দাবির বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৭ সালে হাইকোর্টে রিট আবেদন করে গ্রামীণ কল্যাণ।

ads

 

 

 

দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর হাইকোর্টের এই রায় এলো।এনবিআরের দাবি অনুযায়ী, গ্রামীণ কল্যাণের বিরুদ্ধে মূল্য সংযোজন কর (ভ্যাট) ও অন্যান্য কর বাবদ এই অর্থ বকেয়া রয়েছে। প্রতিষ্ঠানটি এই দাবি মানতে অস্বীকৃতি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল।গ্রামীণ কল্যাণ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত অন্যতম সংস্থা, যা ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে কাজ করে। তবে দীর্ঘদিন ধরেই প্রতিষ্ঠানটির করসংক্রান্ত বিষয়ে এনবিআরের সঙ্গে আইনি লড়াই চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।