মহানগরীতে বিশেষ অভিযানে ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) এ অভিযান চালায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
এসএমপির মিডিয়া শাখা জানায়, ওই সময়ের মধ্যে আটককৃতদের মধ্যে ছিলেন নিয়মিত মামলার আসামি-পরোয়ানাভুক্ত আসামি। অভিযানকালে ৩৩১ পিস ইয়াবা ও ১৮ টি ভারতীয় কম্বল জব্দ করা হয়।
এসএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেট মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।