ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

একজনকে গ্রে ফ তা র

rising sylhet
rising sylhet
October 4, 2026 5:17 pm
Link Copied!

ads

 দরগা গেট এলাকার আজমির হোটেলে অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে তাকে গ্রেফতার করে স্পেশাল রেসপন্স ব্যাটেলিয়ন (এসআরবি-৯ ও ৭)।গ্রেফতার মো. আলমগীর (৪০) চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার গোলাবাড়িয়া এলাকার মালি হকের ছেলে।এসআরবি জানায়, শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টার দিকে দরগা গেট এলাকার আজমির হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

 

এ সময় চট্টগ্রামের সীতাকুণ্ড থানার মঞ্জুর আহমেদ হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়।মামলার বিবরণে এসআরবি জানায়, জমির সংলগ্ন পুকুর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় মঞ্জুর আহমেদ নামের এক ব্যক্তি নিহত হন। গত ১৯ সেপ্টেম্বর দুপুরে মুরাদপুর ইউনিয়নের গোলাবাড়িয়া এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর ওৎ পেতে থাকা প্রতিপক্ষরা হামলা চালালে তিনি গুরুতর আহত হন।

ads

 

 

 

 

 

পরে তাকে উদ্ধার করে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ সেপ্টেম্বর তার মৃত্যু হয়।পরবর্তীতে এসআরবি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড থানার মামলা নং-৫০, তারিখ-২৭/০৯/২০২৬, ধারা: ১৪৩/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৫০৬(২)/৩৪ সংযুক্ত ৩০২ পেনাল কোড মূলে চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডে পূর্ব বিরোধের জেরে মঞ্জুর আহমেদ হত্যা ঘটনায় ০৩নং এজাহারনামীয় আসামি গ্রেফতার করেছে।

 

 

 

 

এসআরবি-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতার ব্যক্তিকে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংস্থাটির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।