ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিক ক্ষতিপূরণ পেয়েছেন

rising sylhet
rising sylhet
October 4, 2026 6:22 pm
Link Copied!

ads

হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিক ক্ষতিপূরণ পেয়েছেন।তামাবিল-সিলেট-ঢাকা (কাঁচপুর) মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ এবং উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পের আওতায় হবিগঞ্জে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিক ক্ষতিপূরণ পেয়েছেন।রবিবার (৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর বাজার সংলগ্ন মাঠে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত ২৪ জন ভূমি মালিকদের হাতে ২৪টি চেকের মাধ্যমে ১০ কোটি ১৫ লাখ টাকার এ চেক তুলে দেন জেলা হবিগঞ্জের প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

 

 

 

 

জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজের সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন— অতিরিক্ত জেলা প্রশাসক মো. মঈনুল হক ও বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায়। এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় ক্ষতিপূরণ গ্রহণকারী ভূমির মালিকরাও বক্তব্য প্রদান করেন।

ads

 

 

 

 

জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ বলেন, প্রকল্পের আওতায় হবিগঞ্জ জেলায় এ পর্যন্ত মোট ১৪৯ কোটি টাকা ক্ষতিপূরণ অর্থ প্রদান করা হয়েছে। এরমধ্যে শুধু চলতি বছরের সেপ্টেম্বর মাসেই ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের প্রায় ১৮ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। তিনি বলেন, প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের জন্য ভূমি অধিগ্রহণ কার্যক্রম আইনানুগভাবে সম্পন্ন করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের যথাযথ ক্ষতিপূরণ নিশ্চিত করা হচ্ছে।

 

 

 

 

জেলা প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ কার্যক্রম এগিয়ে নিচ্ছে।উল্লেখ্য, ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ ও উভয় পাশে পৃথক সার্ভিস লেন নির্মাণ প্রকল্পটি দেশের উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়ন, সড়কের ধারণক্ষমতা বৃদ্ধি এবং যাত্রী ও পণ্য পরিবহন আরও গতিশীল করার লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।