ঢাকাSunday , 4 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ

rising sylhet
rising sylhet
October 4, 2026 6:19 pm
Link Copied!

ads

আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ ।দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং সিলেট প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি আতাউর রহমান আতা গুরুতর অসুস্থ হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

 

 

 

শনিবার (০৩ অক্টোবর) বিকেল ৩টায় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত নগরীর সোবহানীঘাটস্থ ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাঁকে দ্রুত হাসপাতালের সিসিইউতে স্থানান্তর করা হয়।

ads

 

 

 

 

 

বর্তমানে তিনি সেখানেই নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন আছেন।সিলেটের জ্যেষ্ঠ ফটো সাংবাদিক আতাউর রহমান আতার হঠাৎ অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সমাজ, বিভিন্ন পেশাজীবী সংগঠন ও সুহৃদদের মাঝে গভীর উদ্বেগের সৃষ্টি হয়।

 

 

 

 

পরিবারের পক্ষ থেকে তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন তাঁর স্বজনেরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।