ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে ১৩ পিপিসহ ১২১ আইন কর্মকর্তা নিয়োগ

rising sylhet
rising sylhet
October 7, 2026 12:02 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে ১ জন সরকারি কৌঁসুলি (জিপি), ১২ জন পাবলিক প্রসিকিউটর (পিপি), অতিরিক্ত পিপি ও সহকারী পিপিসহ মোট ১২১ জন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছে সরকার।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নিয়োগ দেওয়া হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সিলেট মহানগর বিএনপির অভিনন্দন

নতুন নিয়োগ অনুযায়ী, সিলেট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শামীম আহমদ সিদ্দিকী। একই আদালতে পাবলিক প্রসিকিউটর (পিপি) হয়েছেন মো. আশিক উদ্দিন।

জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তানভির আক্তার খাঁন, মো. জাফর ইকবাল তারেক, সৈয়দ খালেদ হোসেন, মো. নুরুল আনাম চৌধুরী, মো. রেজওয়ান আহমদ চৌধুরী, মোহাম্মদ আবুল ফজল, মোহাম্মদ আব্দুল ফাত্তাহ, মো. রব নেওয়াজ রানা, মো. শামীম আহমদ ও মো. মুজাকীর হোসেন কামালি।

এ আদালতের সহকারী সরকারি কৌঁসুলি হিসেবে মাহবুবুর রহমান, মো. মহিদুল হক, মো. ফখরুজ্জামান, হাবিব আহমদ, মো. নাজমুল হুদা, গাজী আহমেদ নকীব, মনজুর আহমদ, শেখ পপি, সৈয়দ ফেরদৌস আহমেদ, মফিক উদ্দিন, মোহাম্মদ আব্দুল বাতেন, মো. তৌফিক এলাহী চৌধুরী, মোহাম্মদ আলী ও মলয় কান্তি পালসহ ১৩ জন দায়িত্ব পেয়েছেন।

অন্যদিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এবং সহকারী পাবলিক প্রসিকিউটর পদেও একাধিক আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মোমিনুল ইসলাম। এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর পদে জোহরা জেসমিন, মো. আব্দুল মুকিত, মির্জা মোহাম্মদ ইয়াকুত হোসেন, এফ এইচ এম সাজেদুল ইসলাম সজিব, নজরুল ইসলাম, মনজুর ইলাহী সামি, আবু ফাহাদ, মিজানুর রহমান চৌধুরী, মো. আলী হায়দার ফারুক, আশুর রাজ্জাক খান রাজ, জামীমুল ইসলাম জামী ও নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে।

ads

মহানগর দায়রা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবেও ১৫ জন আইনজীবী দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া বিভাগীয় বিশেষ জজ আদালতের পাবলিক প্রসিকিউটর হয়েছেন শাহ আশরাফুল ইসলাম আশরাফ। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর হয়েছেন মো. হাবিবুর রহমান হাবিব। ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালে অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে দায়িত্ব পেয়েছেন জমিরুল ইসলাম চৌধুরী।

মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালে পাবলিক প্রসিকিউটর হয়েছেন মোহাম্মদ সাঈদ আহমদ। জেলা শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মোস্তাক আহমদ, মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে হাদিয়া চৌধুরী মুন্নী এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে আহমদ ওবায়দুর রহমান ফাহমীকে পাবলিক প্রসিকিউটর করা হয়েছে।

আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক

এ ছাড়া সাইবার ট্রাইব্যুনালে জুবের আহমদ খান, শিশু আদালতে আরিফা সুলতানা, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে মো. মসরুর চৌধুরী এবং সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালে মো. কামাল হোসেন পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছেন।

আইন মন্ত্রণালয়ের অফিস আদেশে জানানো হয়েছে, সিলেট জেলার জেলা ও দায়রা জজ আদালত, অধীনস্থ অন্যান্য আদালত, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, বিভাগীয় বিশেষ জজ আদালত, শিশু আদালত এবং বিভিন্ন ট্রাইব্যুনালে আগে নিয়োগ পাওয়া সরকারি আইনজীবীদের নিয়োগ বাতিল করা হয়েছে।

সিলেটের ১৫ হাইস্কুল সরকারিকরণের সুপারিশ

একই সঙ্গে তাঁদের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নতুন নিয়োগপ্রাপ্ত আইনজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।